বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে ব্যক্তি মালিকানার জমি দখল

আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে ব্যক্তি মালিকানার জমি দখলের অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলায় আব্দুল্লাহর গাজীর আদালতে বিচারাধীন জমিতে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সাইনবোর্ড দিয়ে এ জমি দখল করেন।

স্থানীয় এবাদুল ও সোনার মোড় গ্রামের দবিরের নেতৃত্বে একদল ভাড়াটিয় লোকজন দিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রকাশ্যে আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে জমি দখল করে ঘর নির্মাণ করেছে। পরে ৯৯৯ ফোন করে প্রশাসনের মধ্যমে দখল কার্যক্রম বন্ধ করে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় আমানত আলী বলেন, আব্দুল্লাহ ২৫-৩০ বছর এই জমি দখল করে খায় কিন্তু হঠাৎ করে দেখি আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে দখল করছে।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ বলেন, আমরা জানি আব্দুল্লাহর দীর্ঘ দিন ধরে দখল করে আসছে। সকালে জানতে পারলাম দবির নামের এক ব্যক্তি দলবল নিয়ে আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে দখল করে নিয়েছে।

মুন্সীগঞ্জ ইউনিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদ মোড়ল ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সরদার বলেন, আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে ব্যক্তি মালিকানার জমি দখলের বিষয়টা আমরা শুনেছি। আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে ব্যক্তি মালিকানার জমি দখলের ঘটনা দু:খজনক। নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে জমি দখলকারী এবাদুল জানান, ঐ জমির মালিক আমি। আমার জমি আমাকে উদ্ধার করে দিয়েছে এ জন্য আওয়ামী লীগের অফিস করতে ২ শতক জায়গা দিয়েছি। অফিস করার জন্য কাকে জমি দেওয়া হয়েছে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার নাম বলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্তে কর্মকতা নাজমুল হুদা বলেন, ৯৯৯ ফোন দিয়েছিল। ঘটনাস্থলে পুলিশ যেয়ে কাজ বন্ধ করেছে।
সুত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীরবিস্তারিত পড়ুন

  • পানির অধিকার নিয়ে দেশের প্রথম উপকূলীয় পানি সংসদ
  • শ্যামনগরের গোপালপুরে রথযাত্রার উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী
  • শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!
  • সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১
  • শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ