শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত, আহত ৭

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস উল্টে সাজ্জাদ আলী সরদার (৫০) নামের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। এছাড়া, বাসে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কে তালার শাহাপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ উপজেলার আমানুল্লাহপুর গ্রামের সেমতুল্য সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী আগোলঝাড়া গ্রামের সেলিম শেখ জানান, শনিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী (খুলনা জ-০৫-০০২২) বাসটি তালা উপজেলার শাহাপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে উল্টে যায়। তৎক্ষাত স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে গাড়িতে থাকা ৭ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় এবং ঘটনাস্থলেই নিহত সাজ্জাদকে বাসের নিচ থেকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যায়।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মনিমোহন ঘোষ জনান, সাজ্জাত হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহতরা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ভর্তি রয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তির লাশ বর্তমান হসপিটালে আছে।

একই রকম সংবাদ সমূহ

তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’বিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালী করনবিস্তারিত পড়ুন

  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল