মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ায় সামাজিক-সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), চেয়ারম্যান রবিউল হাসান, চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আসন্ন হিন্দুসম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজাকে সামনে রেখে এই সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, স্বাধীনতা পরবর্তি কলারোয়া উপজেলার কোথাও কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে ব্যঘাত সৃষ্টি হওয়ার নজির নাই এবং আগামীতেও কোন প্রতিবন্ধকতা হবে না।

ইতোমধ্যে সম্প্রীতি-সমাবেশ, উদ্বুদ্ধকরণ সভা, সচেতনতামূলক কার্যক্রম গ্রহনের মাধ্যমে বিদ্যমান, আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষে ‘সামাজিক – সম্প্রীতি ‘ নামে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত