শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন-২০২২

সদস্য পদপ্রার্থী শেখ আমজাদ হোসেনের লাঙ্গলঝাড়া ইউপি’তে মতবিনিময়

আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য-০২ আসনের পদপ্রার্থী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন গনসংযোগ শেষে জনপ্রতিনিথিদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ-০২ আসনের সদস্য পদপ্রার্থী শেখ আমজাদ হোসেন। বক্তব্যে তিনি বিগত জেলা পরিষদের নির্বাচিত সদস্য হয়ে কলারোয়া উপজেলার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন আগামী ১৭ অক্টোবর নির্বাচনে তিনি যদি পুনঃরায় নির্বচিত হয়ে আসেন তাহলে জেলা পরিষদের সকল বরাদ্দের টাকা সততা ও স্বচ্ছতার সাথে কাজ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।

তিনি লাঙ্গলঝাড়া ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি (ভোটার) সহ সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৪ নং লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান সাংবাদিক সহকারী অধ্যাপক এম,এ কালাম, সংরক্ষিত ইউপি সদস্য নাজমুন নাহার, ইয়াসমিন আরা ডলি, রত্না খাতুন, শামিম হোসেন, শাহিনুর রহমান, নুর হোসেন সরকার, মফিজুল ইসলাম, কামরুজ্জামান, মইফুল ইসলাম, মফিজুল ইসলাম,মিজানুর রহমান, শহিদুল ইসলাম সহ সূধিবৃন্দ।

উল্লেখ্য, কলারোয়া পৌরসভা ও উপজেলার দেয়াড়া, যুগিখালী, কুশোডাংগা, হেলাতলা, কয়লা, সোনাবাড়িয়া, চন্দনপুর, জয়নগর, কেরালকাতা, লাঙ্গলঝাড়া ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের সাধারন সদস্য-০২ আসনটি গঠিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়