মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পূজা উদযাপন পরিষদ, ইমাম, পুরোহিত, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্র নেতা ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পি.পি.এম। সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, ইমাম ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রার্থী মহিতুর রহমান, সেবাশ্রমের সুমন মহারাজ, উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুল গফ্ফার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায়, ইমাম ও প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ সহ অন্যান্য গণ্যমান ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো এবং আইন শৃংখলা বজায় স্বার্থে স্বেচ্ছাসেবকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। এছাড়া কোথাও কোন মন্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে থানায় যোগাযোগ করতে সকল মন্ডপ কমিটিকে অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী