শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় হারির টাকা পরিশোধ করতে না পারায় মৎস ব্যবসায়ী কারাগারে

তালায় মৎস্য ঘেরে জমির হারির টাকা না দেয়ার অপরাধে শহিদ সরদার নামে এক মৎস্য ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শহিদ সরদার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের জাফর আলী সরদারের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, তালা উপজেলার হাজরাকাটি বিলে মৎস্য ঘেরের মধ্যে নজরুল সরদার গংদের জমি রয়েছে। কিন্তু নজরুল সরদার গং এর হারির টাকা বাবদ এক লক্ষ টাকা না দিয়ে নানান ভাবে হয়রানি করে আসে মৎস্য ঘের ব্যবসায়ী শহিদ সরদার। এই টাকা আদায়ের জন্য নজরুল ইসলাম সরদার সাতক্ষীরা আদালতে একটি মামলা করেন। যার মামলা নং ১৪৫/২২ ইং। উক্ত মামলায় শহিদ সরদারকে বৃহস্পতিবার কারাগারে পাঠান বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট বন্যা খাতুন।

মামলার বাদী নজরুল সরদার জানান, জমির হারির টাকা না দিয়ে দীর্ঘদিন মৎস্য ঘের পরিচালনা করে আসছে শহিদ সরদার গংরা। তাদের কাছে বারবার হারির টাকা চাইতে গেলে নানাভাবে মান-অপমান করে। একপর্যায়ে হারির টাকা আদায়ের জন্য আমি সাতক্ষীরা আদালতে মামলা দাখিল করি। মামলার হাজিরার প্রথম দিনে হারির টাকা সামনের মধ্যে পরিশোধ করবে বলে জামিন নেন। কিন্তু হারির টাকা না দিয়ে নানা ভাবে তালবাহানা করতে থাকে। বৃহস্পতিবার আদালতে হাজির দিলে আদালত জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. নুরুল আমিন।

উল্লেখ্য যে, তালা উপজেলার কাঠবুনিয়া এলাকায় আমেরালী নিকারী হত্যা মামলায়ও ছিলেন শহিদ সরদার আসামী। কিন্তু অর্থ ও প্রভাবের কারণে তিনি ওই মামলা থেকে রক্ষা পান। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় নানাবিধ অভিযোগ রয়েছে

একই রকম সংবাদ সমূহ

তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’বিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালী করনবিস্তারিত পড়ুন

  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল