বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তীরে এসে তরী ডুবল টাইগারদের

বারবার ম্যাচের মোড় ঘুরে বদলালো। বাংলাদেশের দিকেই বেশি হেলে থাকলো ম্যাচ। শুরুতে দাপট বোলারদের। এরপর ব্যাটিংয়ে শুরুতে বিপদে পড়লেও দলকে টেনে তোলেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ।

কিন্তু শেষ অবধি আম্পায়ারের সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দিলো।
সোমবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে প্রোটিয়ারা ১১৩ রান করে। ওই রান তাড়া করতে নেমে তীরে এসে তরী ডুবেছে টাইগারদের, ৭ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই ধাক্কা দেন তানজিম হাসান সাকিব, রানের খাতা খোলার আগেই ওভারের শেষ বলে প্রোটিয়া ওপেনার রিজা হ্যানড্রিকস লেগ বিফোরের ফাঁদে পড়েন।

তৃতীয় ওভারে ফের বোলিংয়ে এসে আরেক ওপেনার কুইন্টন ডি কককে বিদায় করেন তানজিম। ভালো খেলার ইঙ্গিত দেওয়া ডি কক ১৮ রানে ফিরেছেন বোল্ড হয়ে।

তানজিমের পর চতুর্থ ওভারে তাসকিন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে ৪ রানে ফেরান। পরের ওভারে ফের উইকেট নেন তানজিম। এবার তার শিকার ট্রিস্টান স্টাবস। ৫ বলের মোকাবিলা করা এই ব্যাটার ডাক মারেন তানজিমের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে।

২৩ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা।

পাওয়ার প্লের ৬ ওভারে তুলতে পারে মাত্র ২৫ রান রান।
তবে পাওয়ার প্লের পর ছন্দ হারায় বাংলাদেশ বোলিং। সেই সুযোগ কাজে লাগিয়ে ক্লাসেন ও মিলার উইকেটে থিতু হন। ধীরে ধীরে হাত খুলতেও শুরু করেন দুজনেই। একপর্যায়ে ক্লাসেন ৪৪ বলে ৪৬ রানে তাসকিনের বলে সাজঘরে ফেরেন। আর মিলারকে ২৯ রানে আউট করেন রিশাদ হোসেন। সবশেষ ৬ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া তাসকিন দুটি এবং রিশাদ হোসেন পেয়েছেন এক উইকেট।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন