বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘তোরা আ.লীগ করিস’ বলেই চাউলের কার্ডধারীদের কার্ড কেড়ে নেন ইকবল ড্রাইভার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৩০ কেজি চাউলের কার্ডধারী ৫০/৬০ জনের কার্ড কেড়ে নিয়েছেন পোড়ার বাজার এলাকার হাইব্রিড ইকবল ড্রাইভার!

সপ্তাহ খানেক আগে ত্রিশমাইলে ডিলার জাহাঙ্গীরের দোকানে চাউল আনতে যাওয়ার পথে রাস্তায় কার্ডধারীদের আটকে কার্ড কেড়ে নেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কার্ডধারী বলেন, ‘চাউল দেওয়ার দিন চাউল আনে ত্রিশ মাইল যাওয়ার পথে আমাদের আটকে ‘তোরা আ.লীগ করিস’ বলেই ইকবল ড্রাইভার আমাদের কার্ড কেড়ে নেন। তবে আমরা যতদূর জানি, ইকবল ড্রাইভারও আ.লীগ করতো। ৫ আগস্টের পর আ.লীগ সরকারের পদত্যাগ হলে ইকবল ড্রাইভারসহ আমাদের এলাকার কয়েকজন বিএনপি সেজে আমাদের এলাকায় একেরপর এক অপকর্ম করছে।’

স্থানীয়রা বলেন, ‘আগে আ.লীগ করলেও ৫ আগস্টের পর ডিগবাজী খেয়ে বিএনপি সাজার চেষ্টা করছে ইকবল ড্রাইভার। আর এলাকায় একেরপর এক অপকর্ম করেই চলেছে। তাকে এখনই থামাতে হবে।’

এ বিষয়ে ইকবল ড্রাইভার বলেন, ‘নগরগাটার বিষয়ে আপনাদের মাথা না ঘামালেও চলবে। ওগুলো আমাদের ব্যাপার, আমরা দেখবো।’

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত বলেন, ‘ইকবল ড্রাইভার কয়েকজনের কাছ থেকে কার্ড কেড়ে নিয়েছে বলে শুনেছি। কয়েকজন এসে আমার কাছে নালিশ ও করেছে। ইকবল আগে আ.লীগ করতো তবে এখন শুনছি সে বিভিন্ন জায়গায় নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিচ্ছে। তার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো। ইকবলের মত আ.লীগের কর্মীরা বিএনপির নাম ভাঙিয়ে একেরপর এক অপকর্ম করছে। এতে বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের