বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ উপজেলা কৃষকদলের বিতর্কিত আহবায়ক রোকনের পদ স্থগিতে মিষ্টি বিতরণ, স্থায়ী বহিষ্কারের দাবি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রোকনুজ্জামান রোকন এর দলীয় পদ স্থগিত করা হয়েছে। বিভিন্ন গুরুতর অভিযোগের ভিত্তিতে গত ২৪/০৯/২৪ তারিখে রোকনুজ্জামান রোকন এর উপজেলা কৃষকদলের আহবায়ক পদ স্থগিত করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন। এই স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। এ খবর জানার পরপরই জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি উপজেলা বিএনপির কার্যালয়ে ও কালিগঞ্জের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নানা দুর্নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত রোকনুজ্জামান রোকনকে স্থায়ীভাবে বহিষ্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেন।

নেতৃবৃন্দ আরও জানান, ইসলামী ছাত্রশিবির থেকে শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিতাড়িত হওয়ার পর আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা অবস্থায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক এক এমপির জোর তৎপরতায় উপজেলা কৃষকদলের আহবায়ক হন রোকনুজ্জামান রোকন। এরপর নানাবিধ বিতর্কিত কর্মকান্ড শুরু করেন তিনি। রোকনের দ্বারা নানাভাবে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী। রোকনুজ্জামান রোকনের একের পর এক বিতর্কিত কর্মকান্ড ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি উর্দ্ধতন নেতৃবৃন্দকে আড়াইমাস পূর্বে লিখিতভাবে অবগত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলী, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুথানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর রোকনুজ্জামান রোকন ও তার কিছু সহযোগী মিলে লুটপাট ও চাঁদাবাজি করে বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে তার অপকর্মের দোসররা সাংবাদিকদের প্রকাশ্য হুমকি দেয় ও মারপিট করে। রোকনুজ্জামান রোকনের কর্মকান্ডে সাধারণ জনগণ এবং সচেতন মহলের মাঝে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। সার্বিক বিবেচনায় কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রোকনুজ্জামান রোকন এর পদ স্থগিত করায় আনন্দের বহি:প্রকাশ হিসেবে মিষ্টি বিতরণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বহুল বিতর্কিত ও সমালোচিত রোকনুজ্জামান রোকনকে বৃহত্তর স্বার্থে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী