বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দানবাকৃতির গরিলারও করোনা পরীক্ষা!

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। শুধু মানুষ কেন, পশুপাখির শরীরেও থাবা বসিয়েছে প্রাণঘাতী ভাইরাস। কিন্তু তাবলে গরিলা? শুনতে অবাক লাগলেও সত্যি, করোনা বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে এবার দানবাকৃতি গরিলারও হল করোনা টেস্ট। আশার কথা হল, তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। যেখানে দেখা যাচ্ছে, বিশাল আকৃতির এক গরিলাকে শুইয়ে রাখা হয়েছে অপারেশন থিয়েটারের টেবিলে। জানা গেছে, গরিলাটির ওজন ১৯৬ কেজি!

মিয়ামি চিড়িয়াখানা সূত্রে জানানো হয়েছে, ওই গরিলাটির নাম শানগো। মিয়ামি চিড়িয়াখানাই তার ঠিকানা।

দেখতেও যেমন, কাজেও তেমন শানগো। মাঝেমধ্যেই ভাই বার্নির সঙ্গে জড়িয়ে পড়ে হাতাহাতিতে। সম্প্রতি তেমনই হয়েছিল ফের। আর তখনই একদম রক্তারক্তি কাণ্ড!
চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছে, ভাই বার্নির সঙ্গে তার ভালোই মিলমিশ। কিন্তু মাঝেমধ্যে মাথা গরম হয়ে যায় শানগোর।

এবারও তেমনই হয়েছিল। ভাইয়ের সঙ্গে মারামারি করতে গিয়েই গুরুতর চোট পায় ৩১ বছরের শানগো। বার্নির কামড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শানগোর শরীর। তড়িঘড়ি চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা ঠিক করেন, শানগোর করোনা টেস্টও করিয়ে নেওয়া হবে। কিন্তু তাকে দেখেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন হাসপাতালের কর্মীদের অনেকেই।
তবে, মনে সাহস জুগিয়ে তাঁরাই শানগোর এক্স-রে, আলট্রাসাউন্ড, টিবি টেস্ট করেন। শেষমেশ হয় করোনা পরীক্ষাও। শানগোর করোনা হয়নি। তার রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত পেলেও শানগোর কোনও হাড় ভাঙেনি। যা চোট লেগেছে, তা ধীরেধীরে কমে যাবে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান