শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দীর্ঘ ১৬ বছর পর সাতক্ষীরায় রাত জেগে মসজিদে ইবাদত

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ ১৬ বছর পর সাতক্ষীরায় গণ নৈশ ইবাদত কর্মসূচি চালু করেছে জামায়াতে ইসলামী সাতক্ষীরা। গত ২ মাসে অন্তত অর্ধশতাধীক মসজিদে এ ধরণের কর্মসূচি পালন করেছে দলটি।

জামায়াত শিবিরের জনশক্তিরা মনে করেন নৈশ ইবাদতের মাধ্যমে সহজে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। সাতক্ষীরা শহর জামায়াতের আমীর ও জেলা কর্মপরিসদ সদস্য জাহিদুল ইসলাম জানান, জামায়াতের প্রশিক্ষন মূলক কর্মসূচির মধ্যে গণ নৈশ ইবাদত অন্যতম।

তিনি বলেন, রাতের শেষভাগে মাগফিরাতের জন্য ইবাদত, তাসবিহ, তিলাওয়াত ও কান্নাকাটি করা মুমিনের এক বিশেষ গুণ-এর মাধ্যমে মুমিন আল্লাহর সান্নিধ্য লাভ করে। ফলে বিভিন্ন মৌলিক মেলিক গুণাবলি তাঁর মধ্যে বৃদ্ধি পেতে থাকে। এ কারণে জামায়াত নৈশ ইবাদতের ব্যবস্থা রেখেছে। মহল্লার সাধারণ মুসল্লিগণকেও তাতে শামিল করা হয়।

গতকাল রাতে সাতক্ষীরা শহর শাখার ৭নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে ইটাগাছা হাসান হোসেন জামে মসজিদে রাতব্যাপি শিক্ষা শিবির ও নৈশ ইবাদাত কমৃসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুব বিভাগের সভাপতি জনাব আলহাজ্ব ইসমাইল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম (বকুল), স্থানীয় ইটাগাছা পুলিশ ফাড়ির ইনচার্জ সরদার ইকবাল, ০৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা নুরুল হক, সেক্রেটারি মওলানা আব্দুর রহিম, আলহাজ্ব আবুল কাশেম সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পৌর পশ্চিম শাখার সভাপতি, নাজমুল হাসান রনি, ০৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল হামিদ, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আমিনী, মসজিদের ইমাম জনাব আলহাজ্ব হাফেজ মাওলানা ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিদায়লগ্নেও উৎসবে ভাঁটা পড়ে না বাঙালির প্রাণের টানে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন