সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সাংগঠনিক সফরে কেন্দ্রী য় নেত্রীবৃন্দের আগমন উপলক্ষে ২৫ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় শহরের ইটাগাছায় তিতুমীর কমিউনিটি সেন্টারে জেলা শ্রমিকদলের উক্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা শ্রমিকদলের উদ্ধতন সহ সভাপতি আফরোজার রহমান খান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক মিজানুর রহমান ও পৌর শ্রমিকদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা’র যৌথ সঞ্চালনায় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নূরুল্লাহ বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক স ম জালাল উদ্দীন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী। এছাড়া বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, কালিগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক শোকর আলী, দেবহাটা উপজেলা শ্রমিকদলের সভাপতি বিকাশ কুমার সরকার, সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইটাগাছা ভিআইপি শ্রমিকদলের সভাপতি আলতাফ হোসেন, ফার্নিচার শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবিয়ার হোসেন প্রমুখ।

সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সহ সভাপতি মিলন রহমান, পৌর শ্রমিকদলের সদস্য সচিব ইব্রাহিম গাজী, সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ জেলার সাতটি উপজেলা শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, দীর্ঘ ১৫টি বছর সারা দেশে আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে। বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন, নিপিড়ন, হামলা, মামলা, জেল-জুলুম, অত্যাচার চালিয়েছে ফ্যাসিস আওয়ামী সরকার। গত ৫ আগস্ট গণঅভ্যুর্থানের মধ্যদিয়ে ফ্যাসিস হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। বিদেশে বসেও দেশের বিরুদ্ধে সড়যন্ত্র চালাচ্ছে সৈরাচার শেখ হাসিনা।

তিনি আরো বলেন, বর্তমান আন্তর্বর্তীসরকারের প্রতি আমাদের দাবী ফ্যাসিস সরকারের দ্বারা যে সমস্ত হয়রানিমূলক মামলা আমাদের নামে হয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। প্রধান অতিথি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয় শ্রমিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে দলকে সুসংগঠিত করতে হবে। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তির, সমৃদ্ধির, বৈষম্যবিরোধী ও জনকল্যাণমুখী সরকার গঠন করবো ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামেবিস্তারিত পড়ুন

  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন