মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্নীতির বিরুদ্ধে শক্ত কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে এনপিবি নিউজ

সাতক্ষীরা প্রতিনিধি: সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পথচলার প্রথম বছর পূর্ণ করেছে এনপিবি নিউজ। প্রতিষ্ঠার এক বছরে গণমানুষের কথা বলা, সমাজের অসংগতি তুলে ধরা এবং উন্নয়ন ও দুর্নীতিবিরোধী অবস্থানে গণমাধ্যমটির ভূমিকা আরও জোরালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাতক্ষীরার সুশীল সমাজের নেতারা।

তারা বলেন, দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে এনপিবি নিউজের আবির্ভাব ঘটেছে। আগামী দিনগুলোতেও সততা, সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে গণমানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং বাংলা নিউজের সাতক্ষীরা প্রতিনিধি তানজির কচির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি মো. হোসেন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। তিনি বলেন, এনপিবির কাছে আমাদের প্রত্যাশা অনেক। দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে এনপিবির আবির্ভাব ঘটেছে। আমরা প্রত্যাশা করি, আগামী দিনগুলোতে এনপিবি দৃঢ়তা ও সততার সঙ্গে গণমানুষের উন্নয়ন ও অধিকার নিয়ে কথা বলবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার ও জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, পরিবেশবাদী সামাজিক নেটওয়ার্ক গ্রিন কোয়ালিশন সাতক্ষীরার সভাপতি ও প্রখ্যাত সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু এবং জনপ্রিয় সংগীতশিল্পী চৈতালী মুখার্জি।

বক্তব্যে চৈতালী মুখার্জি বলেন, আমি একজন সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, সংস্কৃতি ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সত্য ও সুন্দরকে মানুষের কাছে পৌঁছে দিতে উভয়েরই দায়িত্ব রয়েছে।

এ ছাড়া বক্তব্য দেন এবং অনুষ্ঠানে অংশ নেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আকরামুল ইসলাম, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান, এনটিভির এস এম জিন্নাহ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এস এম বিপ্লব, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, বাংলাদেশ বুলেটিনের মিলন রুদ্র, দৈনিক হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, দ্য এডিটরস ও ক্যাম্পাস টাইমসের রেজাউল করিম, সাংবাদিক শিমুল হোসেন, ল স্টুডেন্ট ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন, সাতক্ষীরা কমিউনিটির সভাপতি উম্মে ফুয়ারা রানি, ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) সাতক্ষীরা সভাপতি সাজেদুল ইসলাম এবং প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ, প্রমুখ।

এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা যুব ইউনিট, প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা কমিউনিটি, ভিবিডি সাতক্ষীরাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় বর্ষপূর্তির আয়োজনজুড়ে ছিল আনন্দ, সৌহার্দ্য ও ভালোবাসার আবহ। একে একে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে এনপিবি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি মো. হোসেন আলীকে অভিনন্দন জানান। ফুলের তোড়া, করতালি আর সহকর্মীদের আন্তরিকতায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর। বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রথম বর্ষপূর্তির আয়োজন পরিণত হয় এক আন্তরিক মিলনমেলায়।

এ সময় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা এবং সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি, সাংবাদিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে কেক কেটে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সবাই একে অপরকে শুভেচ্ছা জানান এবং গণমানুষের কথা বলা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। কারো যেকোনো রকমের ষড়যন্ত্র,বিস্তারিত পড়ুন

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথেবিস্তারিত পড়ুন

২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ীবিস্তারিত পড়ুন

  • পাসপোর্ট, ট্রাভেল পাস ও প্রত্যর্পণ চুক্তির নিয়ম কী
  • কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী
  • তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
  • সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে : ডা. জুবাইদা রহমান
  • ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার
  • শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিগত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি