শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ মিতুর মৃত্যু

রাজধানীর আদাবর এলাকায় দুলাভাইয়ের দেয়া আগুনে দুই শিশু দগ্ধের ঘটনায় মিতু (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিনি জানান, শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে আদাবর সুনিবির হাউজিংয়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এতে মিতুর শরীরে ৯৮ শতাংশ দগ্ধ হয় আর বাপ্পির ৮ শতাংশ।

শিশুদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া পাশের দোকানদার মো. আরিফ হোসেন জানান, দুপুরে হাউজিংয়ের দোতলা বাড়িটির নিচতলার রুম থেকে ধোয়া বের হতে দেখেন তিনি। পরে শিশুদের ডাক চিৎকার শুনতে পান।

তখন রুমের বাইরের ছিটকিনি খুলে ভিতরে ঢুকে তাদের শরীরে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে তাদেরকে বের করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

চিকিৎসাধীন শিশু বাপ্পি জানায়, ওইদিন সকালেই ভগ্নীপতি আলাউদ্দিন তাদের দুজনকে ওই বাসাটিতে নিয়ে যায়।

ওই বাসায় থাকতেন তাদের ভগ্নীপতি আলাউদ্দিন। রুমের ভিতর তাদেরকে আটকে প্রথমে মিতুর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। পরে বাপ্পির শরীরেও আগুন দিয়ে দরজা বাইরে থেকে আটকে চলে যায় আলাউদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর