রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু


রংপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহজাহান আলী। তিনি জানান, ঢাকা থেকে মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিলো। বাসটি শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন


