সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

দেবহাটা উপজেলায় ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার উপজেলার সেকেন্দ্রাস্থ ইংলিশ ভার্সন স্কুল ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমির সভাকক্ষে হাসান ফুড এন্ড বেভারেজের সহযোগীতায় নোঙর ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নোঙর ফাউন্ডেশনের সভাপতি মুহ. আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাসান ফুড এন্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

নোঙর ফাউন্ডেশনের সদস্য আতিকুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ফাউন্ডেশনের উপদেষ্টা ও নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস, ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমীর ভাইস প্রিন্সিপাল শেখ মাহবুব এলাহী, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনা জেসমিন, মাহামুদপুর আমিনিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মুহিবুল্লাহ, টাউনশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ, কৃতিশিক্ষার্থী সদীপ ঘোষ, সাদিয়া জামান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে নোঙর ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মুহ. সাইফুল ইসলাম, যুগ্ন-সম্পাদক সেলিমুল্লাহ সহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। এসময় ১৬৬ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
  • এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ