বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা, স্কুলগামী শিশুদের হয়রানি ও চুরির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামে এক গৃহবধূকে হেনস্তার চেষ্টা, স্কুলগামী শিশুদের হয়রানি ও বাড়ি থেকে মালামাল চুরির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটক ব্যক্তি উত্তর পারুলিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে লাবলু (২৭)।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর নিকটতম প্রতিবেশী। তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন বাড়ি থেকে আম, কাঁঠাল, সুপারি, নারিকেল, ধান, মুরগী ইত্যাদি চুরির অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ ব্যাপারে কেউ প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয়ভীতির হুমকি ও মারপিট করতে উদ্যত হয়। তার অত্যাচারে আশপাশের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়া বিদ্যালয়ে যাতায়াতের সময় ছোট ছোট ছেলেমেয়েদের হাত ধরে টানাটানি করায় শিশুরা বিদ্যালয়ে যেতে ভয় পায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, গত ১ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে আপত্তিকর কথা বলে ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলারবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেবহাটায়বিস্তারিত পড়ুন

দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালীবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ