শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বগুড়ার শিবগঞ্জ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় দুটি পৃথক সাংগঠনিক সভায় বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী প্রথমে মোকামতলা মহিলা কলেজে নবগঠিত মোকামতলা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সাংগঠনিক সভায় যোগ দেন। পরবর্তীতে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা এবং পৌর বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রতিমন্ত্রী ঐক্য, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রামীণ জনপদের উন্নয়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যেন তৃণমূল পর্যায়ের মানুষ পেতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে সমন্বয় বৃদ্ধি, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে করণীয় নিয়ে উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয় এবং তাদের প্রস্তাবনা ও মতামত গ্রহণ করা হয়।

সভাগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর