বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পূজামন্ডপ প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা শাখার আয়োজন পূজা মÐপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সূরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, জেলার অন্যতম সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতে নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সোলাইমান হোসেন, আ: গফুর সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইন্জিনিয়ার মাহবুব আলম, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইয়াকুব আলী, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, দেবহাটা পূজা উৎযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অজয় কুমার ঘোষ, দেবহাটায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক প্রমুখ।
বক্তরা বলেন, আপনাদের যে কোন সমস্যা হলে জামায়াতকে অবিহিত করবেন। নিরাপদে যেন উৎসবটি করতে পারেন জামায়াত ইসলামী সবধরনের সহযোগিতা করবে। ইসলামের কাজই হচ্ছে সাধারণ মানুষের সেবা করা আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই।
বক্তরা আরে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দ‚র্গা প‚জায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে প‚জা মÐপ পাহারা দেবে জামায়াত -শিবিরের নেতাকর্মীরা। দেবহাটায় ২১টা প‚জা মÐপে শারদীয় দ‚র্গা প‚জা উদযাপন করা হচ্ছে, আমরা প্রত্যেকটি প‚জা মÐপে ক্যাম্প তৈরি করে নিরাপত্তার ব্যবস্থা করবো, আমাদের কর্মীরা সার্বিক সহযোগিতা করবে, আপনারা আগে যেমন শান্তিতে ছিলেন এখনো শান্তি থাকবে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ তেমনি জামাতে ইসলামীর কাছে আপনারও নিরাপদ,আমরা একই দেশের নাগরিক আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলেয়ে চলবো, কারোর প্রতি অন্যায়ভাবে জুলুম করা হবে না, আর যারা জুলুম করবে তাদের চিন্তিত করে বিচারের আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।বিস্তারিত পড়ুন

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ এনাফ;বিস্তারিত পড়ুন

‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেনবিস্তারিত পড়ুন

  • মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
  • ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
  • বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি
  • স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন
  • আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর
  • সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
  • নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত