বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপন

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় দেবহাটায় জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৩০শে সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও ইন্দ্রিরা ঘোষ।
উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, রিসোর্স সেন্টারের কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপী, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন পরিবারে কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে বেশি গুরুত্ব দেয়া হতো। তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতামাতার ধারণারও। নানারকম বাধা-বিঘœ পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি দায়িত্ব পালন করছে কন্যারা।

একই রকম সংবাদ সমূহ

কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।বিস্তারিত পড়ুন

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ এনাফ;বিস্তারিত পড়ুন

‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেনবিস্তারিত পড়ুন

  • মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
  • ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
  • বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি
  • স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন
  • আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর
  • সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
  • নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত