শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ভিলেজ ডক্টরস ফোরাম’র মাসিক সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় ভিলেজ ডক্টরস ফোরাম (ভিডিএফ) এর মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ভিলেজ ডক্টরস ফোরাম’র কার্যালয়ে এ মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ মাসিক সম্মেলনে ভিলেজ ডক্টরস ফোরাম’র উপজেলা সভাপতি ডা: রফিকুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারি ডা: আলমগীর হোসাইন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর ও ভিডিএফ’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভিডিএফ’র উপদেষ্টা এইচ এম ইমদাদুল হক, ভিডিএফ’র উপদেষ্টা মাওলানা সামছুল আরেফিন, ভিডিএফ’র সহ-সভাপতি ডা: আ: আজিজ, বায়তুলমাল সম্পাদক ডা: আবু হাসান, প্রচার সম্পাদক ডা: তাসনিম আলম, অফিস সম্পাদক শেখ রেজওয়ান আলী সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

বক্তরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি স্বাস্থ্যসমৃদ্ধ জাতি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৮৫ ভাগ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। এই গ্রামাঞ্চলে এমবিবিএস পাশ করা ডাক্তার নেই বললেই চলে, ফলে গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার জন্যে পল্লী চিকিৎসকদের শরণাপন্ন হতে হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বাড়ির দোরগোড়ায় অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পল্লী চিকিৎসকদের মাধ্যমে পেয়ে থাকেন।

একজন ডাক্তারের যেমন মানুষ সেবার প্রয়োজন তেমনি ইসলামের দাওয়াত দেওয়া প্রয়োজন রয়েছে, সাধারণ মানুষ যতটা দাওয়াতী কাজ করতে না পারে তার থেকে দ্বিগুন পারে একজন গ্রাম ডাক্তার। এজন্য সমাজে গ্রাম ডাক্তারের বা পল্লী চিকিৎসকদের ভুমিকা অনেক বেশি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ