শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার খলিষাখালীতে ভূমিহীন সমিতির বিক্ষোভ সমাবেশ

দেবহাটার খলিষাখালীতে ভূমিহীন সমিতির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩.১০.২০২১) বিকালে খলিষাখালী চরে ভূমিহীন নেতা আব্দুল গফ্ফারের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এছাড়াও ভূমিহীন নেতা আবুল হোসেন, সাইফুল, নজরুল, ফাতেমা খাতুন, আয়েশা সিদ্দিকী, আঞ্জুয়ারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খলিষাখালীতে ভূমিদস্যদের অত্যাচারে অতিদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের নিরাপত্তাদানের পাশাপাশি ভূমিহীনদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও হাজার হাজার বিঘা সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে বন্টনের দাবি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে প্রত্যাশা করেন। বক্তারা আরও বলেন, বিগত দিনে জেলার হাজার হাজার সরকারি বিঘা খাস জমি ভূমিদস্যুরা দখলে নিয়ে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে দাপটের সাথে দাপিয়ে বেড়াচ্ছেন। তাদেরকে চিহ্নিত করার পাশাপাশি ঐ সরকারি সম্পত্তি উদ্ধারের বিহীত ব্যবস্থা করতে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা