মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার গৃহবধূকে পিটিয়ে জখম দুর্বৃত্তদের হামলায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলার চরবালিথা গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি সোমবার (২১অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। গৃহবধূ ফরিদা খাতুন (৩৫) এর ভাই আরিফ বিল্লাহ দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় অভিযোগ দেওয়ায় প্রতিপক্ষরা নানাভাবে হুমকি ধামকি ভয় প্রদর্শন করছে।
গৃহবধূ ফরিদা খাতুন এর ভাই আরিফ বিল্লাহ জানান, সাতক্ষীরার সদর চরবালিথা গ্রামে অভিযুক্তরা হলেন, মো.আবু বাক্কার সরদার (২৬) মো.মোখলেছুর রহমান (বাপ্পি)(২৮) উভয় পিতা,মো.আবু মুছা সরদার, মো.আজিজুল ইসলাম (২৪), মো.মোমিনুর রহমান (৩২) উভয় পিতা,মো.ফুরকান সরদার,মো.আবু মুছা (৬০),পিতা,মৃত গফুর সরদার সর্ব সাং চরবালিথা এলাকায় লম্পট ও দুর্বৃত্ত হিসেবে পরিচিত। পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা ও তাদের সাথে থাকা অজ্ঞাত কয়েক জন বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে আমার বোনের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে বসতবাড়ি ঘর ভাঙচুর করে। তাদের বাধা প্রদান করলে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে একপর্যায়ে আমার বোন বসত বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে মাটিতে পড়ে যায় ফরিদা খাতুন। এসময় আমি ও আব্দুস সালাম ঠেকাইতে গেলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে আমাদের মারপিট করে। এসময় ফরিদা খাতুনের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ফরিদা খাতুনের মাথার ডান পাশে ও পিঠে আঘাত রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হযরত আলী ও এলাকাবাসীর সহযোগিতায় মুমূর্ষ অবস্থা আমাদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় আহত ২ জন প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছে। আহত ৩ জনের ভিতরে ফরিদা খাতুন এর অবস্থা আশঙ্কাজন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গৃহবধূর মাথায় গুরুতর জখম ও ঘাড়ে, শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তদের হামলার শিকার পরিবারটি ও এলাকাবাসীর দাবি তদন্ত-পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী