বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক নিয়োগ বাতিল ঘোষনা করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) এ পরীক্ষা ওই বিদ্যালয়ের অফিস ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা পারভীন ও মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান অংশ নেন।

পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, ডিজি প্রতিনিধি সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

জানা যায়, শনিবার সব প্রস্তুতি শেষ করে প্রার্থীদের পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়। কিন্তু পরীক্ষা শুরুর পূর্বে কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তরা ৮০ নম্বরের প্রশ্ন তৈরী করেন। পরে ওই পরীক্ষায় ৪ প্রার্থী অংশ নেন। ৬০ মিনিটের ৮০ নম্বর লিখিত পরীক্ষা, সনদে ১২ এবং মৌখিক ৮ নম্বর মিলে ১০০ মার্কস।

নিয়োগ পরীক্ষার বিধি মোতাবেক অংশগ্রহনকারী প্রার্থীরা ৪০% নম্বর পাওয়ার বিধান থাকলেও কোন প্রার্থী কাঙ্খিত নম্বর না পাওয়ায় কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল ঘোষনা করেন।
ইতোপূর্বে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে মোটা অংকের টাকা নিয়ে পাতানো নিয়োগ পরীক্ষার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় পরীক্ষা বাতিল হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিক্রমে শনিবার পরীক্ষা দিন নির্ধারণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন