সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচন

দেবহাটায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে জাতীয় পার্টির সভা

আগামী ১০ ডিসেম্বর দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জাতীয় পার্টির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুল ফজল, উপজেলা আওয়ামীলীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি আলহাজ্ব আনছার আলী, আলহাজ্ব ইব্রাহিম সরদার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক খান, মহিলা সম্পাদিকা সাফিয়া পারভীন, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিঠু।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য মাহবুবর রহমান বাবলু, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আজগার আলী, পারুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাহান আলী, সাধারণ সম্পাদক ইউপি সদস্য সালাউদ্দীন সরাফি, সখিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারান সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক বাবুর আলী, কুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা: শোকর আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভুট্ট, উপজেলা কৃষক পার্টির সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক পার্টির সভাপতি আবুল হোসেন, উপজেলা যুব সংহতির সভাপতি মোসফিকুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য মামুন ইসলাম মাওলা, মন্টু, মুজিবর রহমান, সালাউদ্দীন সরদার, ফেরদৌস আলম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ডা: আহছান হাবীব প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL forবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ