শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডেঙ্গুতে মৃত্যু নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের দাফন সম্পন্ন

নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাসকে (৫৫) নড়াইল পৌর এলাকার ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

বুধবার দুপুর ১২টা ২০মিনিটের সময় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)।

জানাযা শেষে বাংলাদেশ আওয়ালীগ কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ,নড়াইল-১ ও ২ সংসদ সদস্য গন, জেলা পরিষদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নড়াইল পৌরসভা, আওয়ামীলীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

জানাযায় সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, মাশরাফি বিন মোর্তুজা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম খান নিলু সহ আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মি, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ