শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাত-দিন ছুটে চলা দেবহাটার ইউএনও তাছলিমা আক্তার

ক্লান্তিহীন ছুটে চলা এক নারী দেবহাটার ইউএনও তাছলিমা আক্তার। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে রক্ষাপেতে নানামুখী কর্মসুচি হাতে নেওয়া সহ তা বাস্তবায়ন করে চলেছেন ইউএনও তাছলিমা আক্তার। সাধারণ মানুষেকে সচেতন করা, বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা, বিভিন্ন হাটবাজার মনিটরিং করে ক্রেতা ও বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা জনসমাগম রোধে বিভিন্ন হাটবাজার এমনকি গ্রাম পর্যায়ে মানুষকে সচেতন করে চলেছেন তিনি।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে বিভিন্ন কর্মকান্ড ও আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে ইতিমধ্যে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন। সৎ-সাহস ও সদিচ্ছা থাকলে একদিন কঠিন কাজেও সফলতা অর্জন করা সম্ভব। সাম্প্রতিক সময়ে তার কর্মকান্ডে এমন প্রমাণ মিলেছে। যে কারণে জনগণ আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে খুঁজে নিয়েছেন মমতাময়ী ইউএনওকে। উপজেলা পরিষদের সকল দপ্তরে দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন তিনি। দেবহাটাকে একটি আধুনিক জনপদ গড়ে তোলার লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে ইউএনও তাছলিমা আক্তার।

তার সততা ও কর্মদক্ষতায় ক্রমান্বয়ে বদলে যাচ্ছে উপজেলা প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকান্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।
প্রভাবশালী মহলের রক্তচক্ষু উপেক্ষা করে সরকারি সম্পত্তির অবৈধ দখল প্রতিরোধে দুঃসাহসিক ভূমিকা পালন করেছেন ইউএনও তাছলিমা আক্তার। ফলে অবৈধ দখলদার উচ্ছেদে মাঠে নেমেছেন তিনি। দাপ্তরিক কাজের বাইরে ইউএনও তাছলিমা আক্তার সকাল-বিকাল ছুটে বেড়ান দেবহাটার বিভিন্ন প্রান্তে। কথা বলেন সব শ্রেণির মানুষের সঙ্গে। শোনেন তাদের দুঃখ-কষ্টের কথা। নিয়মিত খোঁজখবর নেন সমাজের অবহেলিত গরিব-দুঃখী মানুষের। মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার “ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ” এর লক্ষ্যে খাস জমি উদ্ধার কার্যক্রম চলছে। যার ফলে বিভিন্ন এলাকায় সরকারি জমি অবৈধ ভাবে দখল কারীদের কবল থেকে ঐ জমি উদ্ধার করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রাপ্ত উপহার অসহায় সম্বলহীন পরিবারকে নিজ তত্ত্বাবধানে মানসম্মত ঘর নির্মাণ করে দিতে কাজ করে যাচ্ছেন তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার জানান, বর্তমান সরকারের দেওয়া উপহার ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক কুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা সদরের বিভিন্ন এলাকার খাস জমি উদ্ধার কাজ চলছে। খুব দ্রুত প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন হবে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার জানান, আমি দেবহাটায় প্রথম নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর থেকে নিজেকে দুর্নীতি মুক্ত রেখে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশ মোতাবেক সঠিক নিয়মে কাজ করে যাচ্ছি। আমার কোন অফিসে সেবা নিতে সরকারি ফি’র বাহিরে একটি টাকাও লাগে না। কেউ অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। যদি কোন অফিসের কেউ অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করে সেটি আমাকে সরাসরি জানাবেন। সরকার আমাকে পাঠিয়েছে জনগনের সেবা দিতে। তারই লক্ষে আমি কাজ করছি। সুতরাং আপনাদের এলাকার মানুষের কল্যাণে কাজ করতে আমাকে সহযোগীতা করুন। তিনি আরো বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জমি নেই, ঘর নেই এবং জমি আছে ঘর নেই এই ক ও খ শ্রেণির প্রকৃতদের জন্য সরকার গৃহ উপহার দিবেন। সেই লক্ষ্যে খাস জমি উদ্ধার কাজ চলছে। আমি আপনাদের সকলের সহযোগীতার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী বাছায় করে তাদের মাঝে সরকারের উপহার পৌঁছে দিতে চাই। তাই আপনাদের জন্য নির্বাহী অফিসারের দপ্তর উন্মুক্ত। অফিস কক্ষে অনুমতি ছাড়াই প্রবেশ করে সমস্যার কথা জানাতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দেবহাটার কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী