বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈশ্বরদীতে যে কারণে গরমকালে এতো গরম ও শীতকালে এতো ঠান্ডা

পাবনার ঈশ্বরদীতে প্রতিনিয়তই বাড়ছে তাপমাত্রা। গরমে অতিষ্ঠ জনজীবন। শুধু গরমেই না, শীতকালেও এখানকার আবহাওয়া থাকে চরমভাবাপন্ন। সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে ওঠে জীবন।

সর্বশেষ মঙ্গলবার (৩০ এপ্রিল) ঈশ্বরদীতে এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ঈশ্বরদীতে শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও রয়েছে। ২০১৩ সালের ৮ জানুয়ারি ঈশ্বরদীতে সর্বনিম্ন ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, গত ১৮ দিন যাবত ঈশ্বরদীতে তাপপ্রবাহ বয়ে চলেছে। এর মধ্যে ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ বিরাজমান ছিল। ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। ৩০ এপ্রিল ঈশ্বরদীতে এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এ উপজেলায় কোনো বনভূমি নেই। সরকারিভাবে সামাজিক বনায়নের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়নি। ব্যক্তিগত পর্যায়ে মানুষ বাগান ও ছায়াসমৃদ্ধ বৃক্ষ রোপণ করেছেন। তবে তা পর্যাপ্ত নয়। পাশাপাশি পুরো উপজেলা জুড়ে কংক্রিট ও লোহার তৈরি অসংখ্য স্থাপনা রয়েছে। এখানকার বিভিন্ন কলকারখানা থেকে নিঃসৃত দূষিত ধোঁয়া পরিবেশ বিপর্যয় করছে। এছাড়াও এ উপজেলার পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীতে পানি সংকটের কারণে এ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মার শাখাসহ ৫টি নদীর অস্তিত্ব বিলিন হয়ে গেছে। ফলে প্রতি বছরই গ্রীষ্মকালে এ উপজেলার উষ্ণতা বেড়েই চলেছে। পাশাপাশি শীতকালে সর্বনিম্ন তাপমাত্রায় জীবনযাত্রা স্থবির হয়ে পড়ছে।

বিভাগীয় বনকর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত, পাবনা) মতলুবুর রহমান বলেন, পাবনা জেলায় কোনো সরকারি বনভূমি নেই। সামাজিক বনায়নের আওতায় জেলার বিভিন্ন উপজেলায় বৃক্ষ রোপণ করা হয়েছে। আবহাওয়া ও পরিবেশের ভারসাম্য রক্ষায় যে পরিমাণ বনভূমি এ জেলায় প্রয়োজন এটি হয়তো এখানে নেই।

পাবনা বন সম্প্রসারণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) ফিরোজ আহমেদ বলেন, যেকোনো এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক। কিন্তু পাবনায় সরকারি কোনো বনভূমি নেই। সামাজিক বনায়ন ও জনগণের ব্যক্তিগত বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ রয়েছে ১১ দশমিক ৩২ শতাংশ। উপজেলা পর্যায়ে আমাদের বৃক্ষ আচ্ছাদিত এলাকার কোনো পরিসংখ্যান নেই। তাই ঈশ্বরদী উপজেলার বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণের বিষয়টি জানা নেই।

উপজেলা বন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ উপজেলায় সরকারি বনভূমি নেই। তবে সরকারিভাবে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ করা হয়েছে। সামাজিক বনায়নের আওতায় সড়ক-মহাসড়ক ও রেললাইনের ঢালে বৃক্ষ রোপণের পাশাপাশি গ্রামীণ সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়। এ উপজেলায় শতকরা কত শংতাশ ভূমি বৃক্ষ আচ্ছাদিত এমন কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই।

তবে আবহাওয়াবিদরা বলছেন, গরমে ঈশ্বরদীর তীব্র তাপপ্রবাহ ও শীতে সর্বনিম্ন তাপমাত্রার জন্য ভৌগলিক অবস্থানের বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। কর্কটক্রান্তি রেখার নিচে ঈশ্বরদীর অবস্থান। তাই গরমের সময় প্রচণ্ড দাবদাহ আর শীতে তাপমাত্রা সর্বনিম্ন হয় এখানে। একইসঙ্গে তাপমাত্রার ব্যাপক তারতম্যের কারণ হিসেবে ঈশ্বরদীর ছোট বড় অসংখ্য কলকারখানা ও রেলের স্থাপনার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ভৌগলিক কারণে মূলত ঈশ্বরদীতে গরমে তাপমাত্রা অত্যধিক বেড়ে যায় এবং শীতে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। ঈশ্বরদীর অবস্থান অনেকটাই কর্কটক্রান্তি রেখার ঠিক নিচে। সেজন্য সূর্যের কিরণ এখানে প্রচণ্ড তাপ ছড়ায়।

ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা বলেন, শহরের প্রধান সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লার সড়ক প্রশস্ত করতে গিয়ে বিভিন্ন সময় শত শত গাছ কাটা হয়েছে। কিন্তু জায়গা সংকটের কারণে সড়কের পাশে আর গাছ লাগানো সম্ভব হয়নি। পৌর শহরে পর্যাপ্ত গাছ-গাছালি না থাকায় তাপমাত্রার ওপর বেশ প্রভাব পড়েছে। আগামী বর্ষা মৌসুমে পৌরসভার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। পৌর শহরের সড়কের পাশে প্রচুর বৃক্ষ রোপণ ও পরিচর্যার ব্যবস্থা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ,বিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি