মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ম্যাজিষ্ট্রেট ও সেনাবাহিনীর অভিযানে ২৫ কেজি বাগদা আটক

দেবহাটায় ম্যাজিষ্ট্রেট ও সেনাবাহিনীর অভিযানে ২ কেজি পুশকৃত বাগদা চিংড়ি আটক করা হয়েছে। এসময় অবৈধভাবে বাগদা চিংড়িতে পুশ করার কারনে একজনকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, করোনাকালীন জনগনকে সচেতন করার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাপ্পী দত্তের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকসহ সঙ্গীয় সেনা সদস্যদের সমন্বয়ে দেবহাটা উপজেলায় শুক্রবার (৩০ জুলাই, ২১ ইং) অভিযান পরিচালনা করাকালীন সময়ে উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের একটি বাড়িতে বাগদা চিংড়িতে অবৈধভাবে জেলী পুশ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুশকৃত ২৫ কেজি বাগদা মাছ আটক করেন। এসময় ৪০ কেজি পুশবিহীন মাছ থাকলেও সেগুলো ছেড়ে দিয়ে পুশকৃত ২৫ কেজি বাগদা জব্দ করে তাৎক্ষনিক তা জনসম্মুখে ধ্বংস করে দেয়া হয়। তবে অভিযানে চিংড়িতে পুশ করার অপরাধে আটক উত্তর সখিপুর গ্রামের মৃত মোফাজ্জেল সরদারের ছেলে শফিকুল ইসলাম (৫০) কে নগদ ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। শফিকুল ইসলাম নগদ টাকা প্রদান করার কারনে তাকে কারাদন্ড মওকুফ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি