শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরেবৃষ্টিতে ভেসে গেছে মাছের ঘের, কৃষি ফসলে ব্যাপক ক্ষতি

যশোরের কেশবপুরে টানা ২ দিনের উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের নিচু এলাকার মানুষের বাড়িতে পানি উঠে এসেছে। এছাড়া মাছের ঘের ভেসে, অবকাঠামো নষ্ট ও কৃষি ফসল আক্রান্ত হয়ে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ভায়না বিল সংলগ্ন ¯øুইস গেট দিয়ে পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইরুফা সুলতানা অতিবৃষ্টির কারণে নি¤œাঞ্চল প্লাবিত ঠেকাতে উপজেলার বেলকাটি এলাকার স্লুইস গেটের মুখে অবৈধভাবে দেয়া বাঁশের বেড়া (পাটা) ও লোহার কপাট অপসারণ করেছেন।

উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের বুখারি জোয়ার্দার, খলিল জোয়ার্দার, শহিদুল বিশ্বাস ও আজিজ জোয়ার্দারের গোয়াল ভেঙ্গে পড়েছে। এছাড়া কয়েক ব্যক্তির ঘেরও তলিয়ে গেছে। ওই গ্রামের বুখারি জোয়ার্দার বলেন, বিশ্বাস পাড়া ও জোয়ার্দার পাড়ার প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়ির উঠানে পানি উঠে এসেছে। একই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, তার সিম, বরবটি, শসা, ঢেঁড়স, লাউসহ অন্যান্য সবজি নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা বলেন, উপজেলার ভায়না বিলসহ তৎসংলগ্ন এলাকার প্রায় ৮০০ মাছের ঘের টানা বৃষ্টিতে পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হয়ে ভেসে গেছে। এতে মাছ ভেসে ও অবকাঠামো নষ্ট হয়ে চাষীদের প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন বলেন, বৃষ্টিতে আমন, আউশ, পান ও সবজি ক্ষেত আক্রান্ত হয়েছে ১৯৫ হেক্টর। পানি নেমে গেলে কৃষিতে সবজির ক্ষতির সম্ভাবনা খুবই কম।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, পানি উন্নয়নের বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলীকে দ্রুত ভায়না স্লুইস গেটের পলি অপসারণ করে বিলের পানি নিষ্কাশনের জন্য বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু