যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ


যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন ঝিকরগাছা পৌরসভার কীর্তিপুর এলাকার নয়নঝিলের পাশে বাঁশঝাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আবু হুরাইরা মিম কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দুই কন্যা সন্তানের জনক। এর মধ্যে ছোট মেয়েটির বয়স মাত্র ২১ দিন। কিছুদিন আগে পর্যন্ত মিম ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। বর্তমানে তিনি বেকার ছিলেন।
নিহতের মামাতো ভাই মারুফ জানান, ভোরে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মিমের মরদেহ দেখতে পান। তার ভাষ্য, মিমের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। খুব সাধারণ জীবনযাপন করত। কে বা কারা, কী কারণে তাকে হত্যা করল, সেটা আমরা কিছুই বুঝতে পারছি না।
স্থানীয়দের ধারণা, অন্য কোনো স্থানে হত্যার পর মরদেহটি মহাসড়কের পাশের বাঁশঝাড়ে এনে ফেলে রাখা হয়েছে। নিহতের মাথায় ধারালো দা বা দেশীয় অস্ত্রের কোপের গভীর চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে শিশুদের বাহারি বাহারিবিস্তারিত পড়ুন


