মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের সারা বছরের ঘাম ঝরানো পরিশ্রমে উৎপাদিত ধান। ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া। ধান হারিয়ে পরিবার নিয়ে দিশেহারা কৃষক রাজু।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতে শংকরপুর–কুলবাড়ীয়া মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের অন্ধকারে আগুনে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত কৃষক রাজু পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। সংসারের বাড়তি আয় ও সন্তানদের পড়াশোনার খরচ চালাতে তিনি ১০ কাঠা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিলেন। নিজের শ্রম আর পরিবার-পরিজনের কষ্ট দিয়ে উৎপাদিত ধান কয়েকদিন ধরে কাটার পর মাঠে শুকানোর জন্য রাখা ছিল।

কিন্তু গভীর রাতে কোনো একদল অজ্ঞাত দুর্বৃত্ত ধানের গাদায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন লেলিহান হয়ে ধানগুলো ছাইয়ে পরিণত হয়।

কৃষক রাজু ভোরে মাঠে এসে অবর্তমান ধানের স্তূপ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন এ ধান ছিল আমাদের সারা বছরের আশা-ভরসা। এক ফোঁটা করে ঘাম ঝরিয়ে ফলিয়েছিলাম। আজ সব পুড়ে ছাই। কে বা কারা করল জানি না, কিন্তু আমাদের সর্বনাশটুকুই করে গেল।

ভুক্তভোগী রাজুর স্ত্রী বলেন, আমরা নিজের হাতে পরিচর্যা করে ধান তুলেছি। এই ধানের পয়সায় বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে ঘর চালানো সবই চলত। এখন আমরা কীভাবে চলব বুঝতে পারছি না। মনে হচ্ছে আমাদের সংসারের আলো যেন নিভে গেছে।

স্থানীয়দের ধারণা, পূর্ব কোনো শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে। তারা চান প্রশাসন দ্রুত ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করুক।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কৃষকরা বলেছে, এই ধরনের নাশকতা শুধু একটি পরিবারকেই বিপর্যস্ত করে না উপজেলা পর্যায়ের কৃষি নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। তারা চান উপজেলা প্রশাসন এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষককে জরুরি সহায়তা প্রদান করুক।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে