ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক


অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে শিশুদের বাহারি বাহারি জন্মদিনের কেক ও বিভিন্ন বেকারি খাদ্যপণ্য। যা খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে ছোট বড় সব বয়সের মানুষ। ক্ষতি হচ্ছে হার্ট, বাল্ব, কিডনিসহ মানব দেহের অমূল্য সম্পদ। আর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন ঐ অঞ্চলের হাজারো মানুষ। এতো সব অনিয়মের পরও চুপচাপ চেয়ারে বসে আছেন কর্তাবাবুরা।
‘এক কথায় বলা যায় রক্ষক করবেন রক্ষা’ কিন্তু ঝিকরগাছা সে নিয়ম সম্পূর্ণ উল্টো। নেই নিয়মিত সঠিক নজরদারি, অপরাধীদের আনা হয় না আইনের আওতায়। যে কারণে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে বেকারি মালিক ও অসাধু ব্যবসায়ীরা।
গত বুধবার (৪ মার্চ) তথ্য অনুসন্ধানে জানা যায়, ঝিকরগাছা উপজেলার গদখালীর বাজারের পানিসাড়া সড়কে বাম পাশে অবস্থিত অনুমোদনহীন মেসার্স তাজ বেকারিতে দীর্ঘদিন অস্বাস্থ্যকর পরিবেশে ফার্মের ভাঙ্গাচুরা ডিম, হাইড্রস, স্যাকারিন, নিষিদ্ধ কাপড়ের রং, পামতেল ও ডালডা দিয়ে কৃত্তিম মাখন বানিয়ে তৈরি হচ্ছে শিশুদের বাহারি জন্মদিনের কেক ও বেকারি খাদ্য।
বেকারিটির কর্মচারীদের নেই হেয়ারনেট/টুপি, অ্যাপ্রন, মাস্ক এবং ফুড-গ্রেড গ্লাভস (হাতের গ্লাভস) নেই প্রতিটা কর্মচারীর স্বাস্থ্য পরীক্ষার সনদ। খালি হতে হরহামেশাই বানাচ্ছে বেকারি খাদ্য, চারিপাশে ভনভন করছে মাছি। প্যাকেটজাত খাবারের প্যাকেটের গায়ে নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ।
বাংলাদেশে প্রচালিত নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী খাদ্যে ভেজাল, ক্ষতিকর কেমিক্যাল মেশানো বা নিম্নমানের খাদ্য উৎপাদনের অপরাধে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। যা অপরাধের ধরণভেদে ১৫ বছর পর্যন্ত হতে পারে। এছাড়া অপরাধের পুনরাবৃত্তি হলে ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং যদি ব্যবসার লাইসেন্স থাকে তা বাতিলের বিধানও রয়েছে।
এব্যাপারে মেসার্স তাজ বেকারি’র প্রোপাইটার জাকির হোসেন বলেন, আপনার সুন্দর করে ছবি, ভিডিও করে নিউজ করুন তাতে আমার কোন যায় আসে না! আপনারা আসার পর আমি বেকারি মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছি। তিনি সব অফিসারদের ম্যানেজ করবেন বলেছে।
এবিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রানী খাতুন বলেন- যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন করে খাদ্য সামগ্রী উৎপাদন করেন, তবে’ সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন


