বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা


যশোরের মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ কাদা ও পিচ্ছিল অবস্থা। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, বাই সাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
বুধবার (০১ জুলাই-২০২৬) সকালে তোলা একটি ছবিতে দেখা যায়, সড়কের বড় একটি অংশ কাদায় ঢেকে গেছে। কোথাও কোথাও পানি জমে থাকায় রাস্তার প্রকৃত অবস্থা বোঝা কঠিন হয়ে পড়েছে। এতে যানবাহনের চাকা পিছলে যাওয়ার ঝুঁকি বাড়ছে এবং চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, ভাটার মাটি বহন করা ট্রাক্টর থেকে মাটি রাস্তার উপর পড়ে এই অবস্থা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদের বলেন, “একটু বৃষ্টি হলেই এই রাস্তায় চলাচল করা কঠিন হয়ে যায়। মোটরসাইকেল নিয়ে চলতে খুব ভয় লাগে। প্রতিদিন কেউ না কেউ পিছলে পড়ে আহত হচ্ছেন। বড় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?”
আরেক বাসিন্দা শাহিনুর রহমান বলেন, “এটি মনিরামপুর ও ঝিকরগাছার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। প্রতিদিন হাজারো মানুষ এই পথে যাতায়াত করেন। অথচ সড়কের এমন করুণ অবস্থা দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।”
বাই সাইকেল চালক রফিকুল ইসলাম বলেন, “কাদার কারণে সাইকেল চালাতে খুব কষ্ট হয়। অনেক সময় নেমে চলতে হয়। তেমনি দুর্ঘটনার ভয়ও সবসময় থাকে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার না করলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে এবং যেকোনো সময় প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের জরুরি সংস্কার এখন সময়ের দাবি।”
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন


