রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা সদর ইউনিয়নে প্রকল্পের কাজের টাকা আত্মসাতের পাঁয়তারা

দেবহাটা সদর ইউনিয়নের আজিজপুর লেবুতলা ব্রীজের পশ্চিম পার্শ্বে স্বপনের ঘেরের শেষে হতে সুশীলগাঁতি অভিমুখী কাঁচা রাস্তা নির্মাণে প্রকল্পের কাজ কর্মসূচির লোক দিয়ে করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজিজপুর লেবুতলা ব্রীজের পশ্চিম পার্শ্বে স্বপনের ঘেরের দক্ষিণ পার্শ্ব হতে সুশীলগাঁতি অভিমুখী কাঁচা রাস্তা নির্মাণে প্রকল্পের ২,১৪,০০০ (দুই লাখ চোদ্দ হাজার) টাকার কাজ স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজী কর্মসূচির লোক দিয়ে কাজটি করে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, কোন দিন ৪২ আবার কোন দিন ৪৫ জন কর্মসূচির লোক সেখানে কাজ করছে। এইভাবে কর্মসূচির লোক দিয়ে কাজটি করালে পুরো টাকাটাই আত্মসাৎ হবে।

কর্মসূচির লোকদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের ৪০ দিনের কর্মসূচির কাজ, চেয়ারম্যান মেম্বাররা আমাদের যেখানে কাজ করাবে আমরা সেখানেই কাজ করব। এটা কর্মসূচির না প্রকল্পের কাজ কিনা আমরা বলতে পারব না।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আজিজপুর লেবুতলা ব্রীজের পশ্চিম পার্শ্বে স্বপনের ঘেরের দক্ষিণ পার্শ্ব হতে সুশীলগাঁতি অভিমুখী কাঁচা রাস্তা নির্মাণে প্রকল্পের জন্য ২ লক্ষ্য ১৪ হাজার টাকার বিনিময়ে ১৯৫’৪৮ ফুট লম্বা রাস্তার কাজের জন্য বরাদ্দ। যা কর্মসূচির লোক দিয়ে করছেে কিনা তা আমি জানিনা। তবে এটি কর্মসূচির লোকের কাজ না, প্রকল্পের কাজ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার জানান কর্মসূচির কাজ অনেক আগে হয়ে গেছে এটি কর্মসূচির কাবিটা এর কাজ। বিষয়টি আমি তদন্ত করে দেখছি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা