শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের প্রথম নারী প্যারামেডিক অর্চনার সন্ধান মিলেছে ভারতে

অপেশাদার যোগাযোগ মাধ্যম ও ভারতে এফএম রেডিও হাম রেডিও ব্যবহারকারীদের মাধ্যমে ১৩ বছর পর ভারতে খোঁজ মিললো বাংলাদেশের প্রথম নারী প্যারামেডিক অর্চনা মল্লিকের।

মেয়ের শোকে সন্ন্যাস নেয়া অর্চনা বর্তমানে আছেন পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর কালি মন্দিরে। তাকে ফিরিয়ে আনতে ভারত ও বাংলাদেশের কাছে আবেদন করেছে পরিবার। কিন্তু দুই দেশের কর্তৃপক্ষের উদ্যোগহীনতায় দেশে ফিরতে পারছেন না অর্চনা।

চিকিৎসাশাস্ত্রে ডিপ্লোমা পাস করা দেশের প্রথম নারী প্যারামেডিক অর্চনা মল্লিকের ভাগ্য বিড়ম্বনার শুরু ২০০৯ সালে। মেয়ের চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন পশ্চিমবঙ্গে ননদের বাড়িতে।

অর্চনা সেখান থেকে মেয়েকে নিয়ে পাড়ি দেন দক্ষিণেশ্বরের কালি মন্দিরে। সেখানে তার আদরের মেয়ে মারা যায়। মেয়ের শোকে সন্ন্যাস জীবন বেছে নেন অর্চনা। যা জানতেন না স্বজনরা।

মেয়ের মৃত্যুর পর অর্চনা চলে যান নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে। সেখানেই কেটে যায় এক যুগ। অন্যদিকে খুঁজতে খুঁজতে ক্লান্ত স্বজনরা তাকে পাবার আশা ছেড়েই দেন।

দুই বছর আগে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে অর্চনার সন্ধান পান হাম রেডিও সংগঠনের এক সদস্য। ভারত বাংলাদেশ দুই দেশেই আছে সংগঠনের সদস্যরা।

এক পর্যায়ে তারা জানতে পারেন অর্চনা বাংলাদেশের খুলনা থেকে হারিয়ে যাওয়া এক নারী। কথা প্রসঙ্গে জানতে পারেন অর্চনার ভাগ্নে শ্যামল একজন স্কাউট সদস্য।

স্কাউটে যুক্ত এমন মোট ৬৫ জন শ্যামলের মধ্যে থেকে অর্চনা মল্লিকের ভাগ্নে শ্যামলকে খুঁজে বের করেন হ্যাম রেডিওর সদস্যরা।

এবার তাকে ফিরিয়ে আনার পালা। ২০২১ সালে অর্চনাকে ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গে আবেদন করেন স্বজনরা। কিন্তু বাংলাদেশ থেকে কোন সাড়া না মেলায় তাকে ফেরাতে পারছে না পরিবার।

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা