বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে করোনায় যেসব বয়সী মানুষ বেশি মারা যাচ্ছেন

দেশে করোনার ভয়াল থাবায় বেড়েই চলছে প্রাণহানি। দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। তারপরও অনেকেই স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাও করছে না। মহামারি করোনাভাইরাসে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ইসিহাসে সর্বোচ্চ ৭৪ জন মারা গেছেন। এর আগে ২৪ ঘণ্টায় একসঙ্গে এত মানুষের মৃত্যু কখনো হয়নি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫২১।

বৃহস্পতিবার করোনায় মারা যাওয়া মোট মৃত্যুর অর্ধেক মানুষের বয়সই ষাট বছরের ওপরে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে দেখা যায়, মৃত ৭৪ জনের মধ্যে ৪৬ জনেরই বয়স ষাটের ওপরে। ১৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। বাকিদের বয়স এর চেয়ে কম। ২০ বছরের নিচে কারও মৃত্যু হয়নি এদিন।

করোনায় মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণের এক পরিসংখ্যানে দেখা যায়, মোট মৃত্যুর পরিসংখ্যানেও বয়স্করা ঝুঁকিতে রয়েছেন। ৯ হাজার ৫২১ জনের মধ্যে ৫ হাজার ৩৪৯ জনই ষাটোর্ধ্ব, যা শতকরা হিসেবে ৫৬ দশমিক ১৮ শতাংশ। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী মানুষ মারা গেছেন দুই হাজার ৩৪০ জন, যা শতকরা হিসেবে ২৪ দশমিক ৫৮ শতাংশ। আর ৪১ থেকে ৫০ বছর বয়সী মানুষ মারা গেছেন এক হাজার ৬৫ জন, যা শতকরা হিসেবে ১১ দশমিক ১৯ শতাংশ।

৩১ থেকে ৪০ বছর বয়সী মানুষ মারা গেছেন ৪৭৩ জন, যা শতকরা হিসেবে ৪ দশমিক ৯৭ শতাংশ। ২১ থেকে ৩০ বছর বয়সী মারা গেছেন ১৮৫ জন, যা শতকরা হিসেবে ১ দশমিক ৯৪ শতাংশ। ১১ থেকে ২০ বছর বয়সী মারা গেছেন ৭০ জন, যা শতকরা হিসেবে ০ দশমিক ৭৪ শতাংশ। ০ থেকে ১০ বছর বয়সী মারা গেছে ৩৯ জন যা শতকরা হিসেবে ০ দশমিক ৪১ শতাংশ।

গত এক সপ্তাহ ধরে সংক্রমণ ও মৃত্যুর আগের সব রেকর্ড ভেঙে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ শতাংশের বেশি, যা এক মাস আগেও ৫ শতাংশের নিচে ছিল।

এ ছাড়া যারা করোনাভাইরাসে মারা যাচ্ছেন, তাদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। এখন পর্যন্ত দেশে মোট মৃত্যুর মধ্যে ৭ হাজার ১০০ জনই পুরুষ; যা ৭৪ দশমিক ৮৯ শতাংশ।

প্রসঙ্গত, এদিন দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭৪ জন মারা যাওয়ার পাশাপাশি ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

এর আগে বুধবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া ওইদিন আক্রান্তদের মধ্যে মারা যান ৬৩ জন।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী