শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুরু হচ্ছে আইপিএলের ১৪তম আসর

শুরু হচ্ছে আইপিএলের ১৪তম আসর।

শুক্রবার (৯ এপ্রিল) উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচের ফলাফল ছাপিয়েও কোহলি-রোহিতের লড়াই দেখতে মুখিয়ে পুরো ক্রিকেট দুনিয়া। চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ক্রিকেট নামক খেলাটিকে অনেক বেশি বাণিজ্যিকীকরণের দায়ে দুষতে পারেন অনেকে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি একে এড়িয়ে যেতে পারবেন না। কারণ, পুরো ক্রিকেট বিশ্বে টুর্নামেন্টটির প্রভাব অপরিসীম। বলা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের কথা।

করোনা মহামারির মাঝে আবারো শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্তাপ। চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে উঠবে ১৪তম আসরের পর্দা। প্রথম ম্যাচে মাঠে নামবে আসরের সবচেয়ে সফল দল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আর তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

আইপিএলের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। বছরতো দূরে থাক, ৬ মাসও হয়নি তারা ঘরে তুলেছে তাদের পঞ্চম শিরোপা। এবার তাদের মিশন হেক্সায়, সবচেয়ে বড় তুরুপের তাস অধিনায়ক রোহিত শর্মা। ব্যাঙ্গালুরুর বিপক্ষে তাই রোহিত শো দেখার অপেক্ষায় সবাই। তার সঙ্গে এ দলের আরেক হট পিক হার্দিক পাণ্ডিয়া। ব্যাটে-বলে তার মুনশিয়ানা ভোগাবে প্রতিপক্ষকে। এই অভিজ্ঞদের সঙ্গে ইশান কিশানের মতো তরুণদেরও সার্ভিস পাবে মুম্বাইয়ানরা। আর ক্রুনাল পাণ্ডিয়া, জাস্প্রিত বুমরাহ, সুরিয়াকুমার যাদভরা তো রয়েছেন বরাবরের মতোই।

বিদেশি কোটায় মাহেলা জয়াবর্ধনের জন্য ভরসার প্রতীক হতে পারেন বিগ ব্যাশ কাঁপানো ক্রিস লিন। আছেন আরো একজন অজি। তবে, তিনি সামলাবেন পেস বোলিং অ্যাটাক, নাথান কোল্টারনাইল। গতি দিয়ে প্রতিপক্ষকে ভোগাতে আছেন ট্রেন্ট বোল্টও। আর অলরাউন্ডার কোটায় সবসময়ের মতোই মুম্বাইয়ের ভরসার নাম কাইরন পোলার্ড।

মুম্বাইয়ের প্রতিপক্ষের ঘরে যে দলটার নাম আছে, আইপিএলের প্রথম মৌসুম থেকেই তারকাখচিত দল হিসেবে পরিচিতি তাদের। কিন্তু ফলাফলের শোকেসটা এখনো শূন্য বিরাট কোহলির দলের। যদিও প্রতি বছরের মতো এবারও নিজেদের ছাপিয়ে যাওয়ার প্রতিজ্ঞা মাইক হেসন বাহিনীর।

এ দলের টপ পিক নিয়ে কথা বলার খুব বেশি কিছু নেই। এখানে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন অধিনায়ক বিরাট কোহলি এবং এ বি ডি ভিলিয়ার্স। দুজনের সক্ষমতা এবং দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলবে, এমন লোক ক্রিকেট বিশ্বে আছে বলেও মনে হয় না।

অলরাউন্ডার কোটায় এ দলের মূল ভরসা গ্ল্যান ম্যাক্সওয়েল। আইপিএলে বরাবরের মতোই বড় অর্থের অঙ্কে ম্যাক্সিকে দলে ভিড়িয়েছে আরসিবি। যদিও তার পারফরম্যান্স নিয়ে আছে ধোঁয়াশা। হেসনের আশা, অন্তত এবার হয়তো জ্বলে উঠবে এ অজি।

বোলিংয়ে এবারও কিছুটা দুর্বলতা রয়ে গেছে ব্যঙ্গালুরুর। আন্তর্জাতিক সার্কিটে ভালো ছন্দে না থাকলেও, আইপিএলে প্রতিপক্ষের উইকেট তুলে নেয়ার দায়িত্ব থাকবে যুভেন্দ্র চাহালের হাতে।

দলের সুদিন ফেরাতে এবার ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে কোহলিকে। তার সঙ্গী হবেন পাড্ডিকাল। পরের জায়গা দুটি এবি এবং ম্যাক্সিকে দিলে। বাকি থাকা স্থান পূরণ করবেন ভারতীয়রা। তাদের পেস অ্যাটাকের নেতৃত্ব থাকবে সিরাজের হাতে। আর সেখানে তাকে সাহায্য করতে থাকবেন জেমিসন কিংবা রিচার্ডসন। আর চাহালের সঙ্গে জুটি বাঁধতে আছেন ওয়াশিংটন সুন্দর।

পরিসংখ্যানের পুরনো দস্তাবেজ ঘাঁটতে গেলে, এ ম্যাচে পরিষ্কার ফেভারিট মুম্বাই। ১৩ আসরে দেখা হওয়া ২৭ ম্যাচের ১৭টিতেই জিতেছে তারা। বাকি দশটি গেছে চ্যালেঞ্জার্সের দখলে।

তবে, ইতিহাস কিংবা পরিসংখ্যান নয়। কোহলি-রোহিতের মনস্তাত্বিক লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট দুনিয়া।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী