মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে প্রথমবারের মতো ভয়েস ওভার ওয়াই-ফাই চালু, সুবিধাগুলো জেনে নিন

দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) সেবা। মোবাইল অপারেটর বাংলালিংক এই সেবা চালু করেছে।

বিশেষ এই উদ্যোগ গ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছেন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ভয়েস ওভার ওয়াইফাই (VoWiFi) সেবা চালু করার জন্য বাংলালিংককে অভিনন্দন জানাই। সরকার দৃঢ়ভাবে প্রত্যাশা করছে, সব মোবাইল অপারেটর দ্রুত সারা দেশে VoWiFi চালু করবে, যাতে নগর ও গ্রামীণ সব ব্যবহারকারী সমানভাবে উপকৃত হন।

ফয়েজ আহমদ আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আগস্ট মাসের শুরুতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় নীতি ও নির্দেশনা প্রণয়নের জন্য চিঠি পাঠানো হয়েছে।

নতুন এই প্রযুক্তি সেবা মোবাইল ব্যবহারকারীদের জন্য ইনডোর কাভারেজ এবং কলের মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

VoWiFi কী

ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) এমন একটি প্রযুক্তি যা মোবাইল ব্যবহারকারীদের মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর না করে, যে কোনো ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ ভয়েস কল করার সুযোগ দেয়। ব্যবহারকারীর অভিজ্ঞতা একই থাকে, তবে কলটি সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে ওয়াই-ফাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়।

কীভাবে কাজ করে?

যখন কোনো মোবাইল ফোনে VoWiFi চালু থাকে এবং এটি একটি ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়, তখন ফোনটি প্রথমে একটি বিশেষ ধরনের পরিচয় যাচাই (EAP-SIM/EAP-AKA) রিকোয়েস্ট পাঠায়। এই রিকোয়েস্টটি একটি গেটওয়ের (ePDG-ইভল্ভড প্যাকেট ডেটা গেটওয়ে) মাধ্যমে মোবাইল অপারেটরের সার্ভারে পৌঁছায়। সেখানে থাকা AAA সার্ভার (Authentication, Authorization, Accounting) অপারেটরের গ্রাহক তথ্যভাণ্ডার HLR/HSS (Home Subscriber Server)-এর সঙ্গে যোগাযোগ করে সিম কার্ডের পরিচয় সম্পর্কিত তথ্য, যেমন IMSI নম্বর এবং এনক্রিপশন কি যাচাই করে।

যাচাই সফল হলে ফোন এবং অপারেটরের মূল নেটওয়ার্কের (IMS) মধ্যে একটি নিরাপদ আইপি সিকিউরিটি (IPSec) টানেল তৈরি হয়। এর ফলে, ব্যবহারকারী ওয়াই-ফাই ব্যবহার করলেও তার ডিভাইসটি কার্যত অপারেটরের নিজস্ব নিরাপদ মোবাইল নেটওয়ার্কের ভেতরে কাজ করতে থাকে।

VoWiFi-এর প্রধান প্রধান সুবিধা

উন্নত ইনডোর কাভারেজ : বেজমেন্ট, উঁচু ভবন বা গ্রামীণ এলাকার মতো স্থানে যেখানে মোবাইল সিগন্যাল সাধারণত দুর্বল থাকে, সেখানে VoWiFi কার্যকরভাবে কাজ করবে।

নেটওয়ার্ক চাপ হ্রাস : সেলুলার টাওয়ার থেকে ভয়েস ট্রাফিক অফলোড হওয়ায় সামগ্রিক নেটওয়ার্কের ওপর চাপ কমে, ফলে সেবার মান উন্নত হয়।

উন্নত কল কোয়ালিটি : এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা স্পষ্ট এইচডি মানের ভয়েস কল এবং কম কল ড্রপ উপভোগ করতে পারবেন।

সাশ্রয়ী : বিশেষ করে আন্তর্জাতিক রোমিংয়ের ক্ষেত্রে স্থানীয় রেটে ওয়াই-ফাই ব্যবহার করে কল করা সম্ভব হবে, যা খরচ কমাতে সাহায্য করবে।

একই রকম সংবাদ সমূহ

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেবিস্তারিত পড়ুন

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্টবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • ‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’
  • কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী