রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ষণচেষ্টার মামলা করায় ছাত্রলীগ নেতা সেই নারীকে পেটালেন

কুমিল্লায় ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগে মামলা করায় সেই প্রবাসীর স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মো. রনির বিরুদ্ধে।

রনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি সদর উপজেলার বারপাড়া এলাকার কৃষ্ণপুরের সর্দার বাড়ির আবু তাহেরের ছেলে।

তার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী মামলা করলে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য জেলা পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু নির্যাতন সেলকে নির্দেশ দেন। ২৭ ফেব্রুয়ারি বাদী ও অভিযুক্তদের ওই সেলে হাজির হওয়ার জন্য নোটিশ দেয় পুলিশ।

তবে মামলার পর রনির বিরুদ্ধে ফের ওই প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জেলার সদর উপজেলার বারপাড়া এলাকার কৃষ্ণপুরে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।

আহত নারীকে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রনি ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরেকটি অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ওই নারীর মা জানান, তার মেয়েকে বাড়ির সামনে পেয়ে তার ওপর হামলা করা হয়।

অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা রনি বলেন, ওই নারীর কাজই হলো মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো। তদন্তে সব সত্য বেরিয়ে আসবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জাগো নিউজকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী,বিস্তারিত পড়ুন

১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারা দেশে ১০বিস্তারিত পড়ুন

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনেরবিস্তারিত পড়ুন

  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু