রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে হোম ইকোনমিক্স কলেজছাত্রীদের সড়ক অবরোধ

পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজ অব হোম ইকোনমিক্সের ছাত্রীরা। তাদের অবস্থানের কারণে ওই সড়কে যানচলাচল ব্যাহত হয়।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আজিমপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এসময় তারা ‘১৯ সালের পরীক্ষা একুশে ধোঁয়াশা’, ‘ঘোষিত পরীক্ষা বাতিল হতে দিব না’, ‘পরীক্ষা চাই, পরীক্ষা চাই’ স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের দাবি, সাত কলেজের পরীক্ষা চললে তাদের দোষ কোথায়। আন্দোলনরত এসব শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চান।

তারা বলছেন, ২০১৯ সালে শেষ বর্ষের পরীক্ষা আজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত দুই দিন আগে শিক্ষামন্ত্রীর ঘোষণায় এসব পরীক্ষা স্থগিত করা হয়।

কলেজ অব হোম ইকোনমিক্সের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলেন, ‘আমরা এক দফা দাবি নিয়ে রাজপথে নেমেছি। আমরা পরীক্ষা দিতে চাই। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চললেও আমাদের দোষ কোথায়।’

এদিকে আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন কলেজ অব হোম ইকোনমিক্সের অধ্যক্ষ ইসমাত রুমিনা। তিনি শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হয়ে ফিরে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টিরবিস্তারিত পড়ুন

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন
  • সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর : আইজিপি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু হয়েছে ভিলেন: তাজুল ইসলাম
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি