রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নন-এমপিও কারিগরি-মাদ্রাসা শিক্ষকদের অনুদান দেয়ার সিদ্ধান্ত

নন-এমপিও শিক্ষক কর্মচারীদের আর্থিক সংকটের কথা চিন্তা করে কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা-প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় নন-এমপিও প্রতিষ্ঠানগুলোর শিক্ষককর্মচারীরা আর্থিক সংকটে পড়েছেন। প্রধানমন্ত্রী নন-এমপিও শিক্ষক কর্মচারীদের আর্থিক সংকটের কথা চিন্তা করে কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এতে আরও বলা হয়, নন-এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৭৬ জন শিক্ষক জনপ্রতি ৫ হাজার টাকা হারে এবং ১০ হাজার ২০৪ জন কর্মচারী জনপ্রতি ২ হাজার ৫শ টাকা হারে সর্বমোট ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান পাবেন।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর অনুকূলে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সূত্র: বাংলাদেশ বিডি

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা