বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটিতে ‘কোভিড-১৯ চলাকালীন গ্রামীণ কৃষি অর্থনীতি বৃদ্ধির জন্য যুব উদ্যোক্তা’ শীর্ষক ওয়েবিনার

নর্দান ইউনিভার্সিটিতে ‘কোভিড-১৯ চলাকালীন গ্রামীণ কৃষি অর্থনীতি বৃদ্ধির জন্য যুব উদ্যোক্তা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ফেসবুক লাইভের মাধ্যমে এই ভার্চুয়াল সেমিনারের আয়োজন করা হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিস্ট্রার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ডিজিটাল বাংলাদেশ গড়ার নিরন্তর প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একই সাথে প্রযুক্তির ব্যবহার ও শিক্ষিত তরুণরা দেশের কৃষি খাতে রীতিমতো বৈপ্লবিক পরিবর্তন আনতে শুরু করেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষিত তরুণরা যাতে কৃষি কাজে আরো বেশি অবদান রাখতে পারে তাই নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ‘কোভিড-১৯ চলাকালীন গ্রামীণ কৃষি অর্থনীতি বৃদ্ধির জন্য যুব উদ্যোক্তা’শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

ওয়েব সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

প্রবন্ধ উপস্থাপক ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (ডি) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো যুক্ত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ শাইখ সিরাজ এবং বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. এস. এম. বখতিয়ার।

কৃষি মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘করোনার দুর্যোগময় পরিস্থিতিতে সারা বিশ্বের সাথে বাংলাদেশ ও এদেশের কৃষকেরাও বিরূপ পরিস্থিতির মুখোমুখি। এটি মোকাবিলায় সরকার কৃষিখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভর্তুকিসহ নানা প্রণোদনা দিয়ে যাচ্ছে। খাদ্য সংকট মোকাবিলা করতে সরকার সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করেছে।’

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী