শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণ

সাতক্ষীরা সংবাদদাতাঃ শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩জুলাই) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার উদ্যোগে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

হুইল চেয়ার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার কবির, সেক্রেটারী মাওলানা রোকনুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাওলানা হাবিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের বিভাজনে বিশ্বাস করে না, জামায়াতে ইসলামী রাষ্ট্রের প্রতিটি মানুষকে নাগরিক হিসেবে সমান দৃষ্টিতে মূল্যায়ন করে।

তিনি আরো বলেন, আমাদের দলের নেতৃবৃন্দ ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাদের দ্বারা রাষ্ট্রের এক পয়সাও দুর্নীতি কিংবা লুটপাট হয়নি। জামায়াতে ইসলামী দায়িত্বকে জনগণের আমানত মনে করে। তাই জনগণ জামায়াতে ইসলামীর হাতে সমাজের দায়িত্ব দিলে জনগণকে তাদের প্রত্যাশিত ও বৈষম্যহীন একটি সমাজ উপহার দিবে ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো