শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা কার্যক্রম জোরদার এবং মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর উদ্যোগে নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের পানসি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট খুলনা ইউনিটের উপদেষ্টা অ্যাডভোকেট অশোক কুমার সাহা। সভা পরিচালনা করেন ব্লাস্টের ফ্রিড (FREED) প্রকল্পের সাতক্ষীরা জেলার প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট এ. এম. মনিরুজ্জামান।

সভায় নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা কার্যক্রম আরও জোরদার, মানবাধিকার সুরক্ষা এবং নেটওয়ার্কের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নাগরিকদের ন্যায়বিচার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে নেটওয়ার্কের সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, আবুল কাশেম, চ্যানেল ২৪-এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, গ্রীনম্যানের জেলা কো-অর্ডিনেটর শাহাদাৎ হোসেন, সৃজনী লোককেন্দ্রের সভানেত্রী জোসনা দত্ত, এখন টেলিভিশনের, আহসান রাজীব, অধিকারকর্মী মোহাম্মাদ সাকিব রহমান, আইনজীবী অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, জাতীয় যুব ফোরাম (ভিএসও বাংলাদেশ)-এর প্রতিনিধি ইবনুল নাসিফ, সাতক্ষীরা জেলা যুব ফোরামের সম্পাদক রাকিবুল হাসান, সমাজসেবী মো. রনি হোসেন, আইনজীবী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট মনির উদ্দিন, আইনজীবী অ্যাডভোকেট দিলীপ কুমার দেব, আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন লিমা, এটিসিবির সভাপতি অ্যাডভোকেট নাজমুল নাহার ঝুমুর, বার্তা২৪.কম-এর প্রতিনিধি অ্যাডভোকেট এস. এম. বিপ্লব, সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম (লিটন), মনোয়ার আক্তার, আব্দুস সালাম, মৃত্যুঞ্জয় রায় অপূর্বসহ নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

কলারোয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের সমারোহ বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা

কলারোয়ায় কাঁচা ঝালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি কাঁচা ঝাল বিক্রিবিস্তারিত পড়ুন

কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মাদক ব্যবসায়ীসহবিস্তারিত পড়ুন

  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন