মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীদের বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা মানুষের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় সিসিডিবি এর মুন্সিগঞ্জ এনগেজ প্রকল্প অফিসে ১২ জন নারীকে বিকল্প জীবিকায়নের জন্য ভার্মি কম্পোস্ট তৈরীর উপকরণ (চাড়ি, কেচোঁ, বাশঁ, টিন) বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নীপা চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী, অন্যান্য কর্মীবৃন্দ ও প্রকল্পের সদস্যবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “এই ভার্মি কম্পোস্ট তৈরীর উপকরণ বিতরণের উদ্দেশ্য হলো নারীদের বিকল্প জীবিকায়ন এবং নারীদের সাবলম্বী করে গড়ে তোলা। কৃষিতে জৈব সারের গুরুত্ব, ভার্মি কম্পোস্ট উৎপাদন করে নারীরা উদ্যোক্তা হয়ে উঠতে পারে। উক্ত উপকরন গুলো বাস্তবে কাজে লাগিয়ে জীবন-জীবিকার উন্নয়ন করবেন এইটাই আমাদের প্রত্যাশা। এমন পরিবেশ বান্ধব কার্যক্রম হাতে নেওয়ার জন্য সিসিডিবির এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।”

একই রকম সংবাদ সমূহ

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। সোমবারবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ, অপহৃত জেলে-বাওয়ালীদের উদ্ধার এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার
  • শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি