বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ফ্রেন্ডলি ব্যাকআপ টিমের মাস্ক বিতরণ কর্মসূচি সম্পন্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডলি ব্যাকআপ টিম’।

চলমান মৌসুমি পরিবর্তন ও জনস্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে এই কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় পথচারী, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি শেখ মাহমুদুল হাসানের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন সহ-সভাপতি আদনান মুওাকী, সাধারণ সম্পাদক মো. আলামিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন, দপ্তর সম্পাদক মো. তাবিব এবং আর্থিক সম্পাদক ওমর ফারুক রাহি। তারা বলেন, মাস্ক বিতরণের পাশাপাশি জনসচেতনতা তৈরি করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

সংগঠনের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে মানুষের হাতে মাস্ক তুলে দেন এবং একইসঙ্গে মাস্ক ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের অবহিত করেন। এতে উপস্থিত লোকজনও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ফ্রেন্ডলি ব্যাকআপ টিম শুরু থেকেই মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিবেদিত থেকেছে। ভবিষ্যতেও তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, সংগঠনটি ইতিপূর্বেও বিভিন্ন দুর্যোগ ও সংকটকালে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে জনসাধারণের আস্থা অর্জন করেছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ