মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া সামনের সারিতে : রিজভী

দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদ হিসেবে খালেদা জিয়া সামনের সারিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২২ মে) দুপুরে এক বিক্ষোভ মিছিল শুরুর আগে এ মন্তব্য করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি চানখাঁরপুলে যায়।

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, খালেদা জিয়াকে দেশের জনগণ একাধিকবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তার সময়ই মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু হয়। এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি আপোষহীন।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়ার কথায় বিস্মিত দেশবাসী।

মিছিলে বিএনপি নেতা আরিফুর রহমান নাদিম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদুল কবির জাহিদসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় তারা ‘খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে: দুদু

রাস্তার আন্দোলনর ছাড়া সরকারের পতন সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, এই সরকার নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। তাই সভ্য, গণতন্ত্র, নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন করা সম্ভব না। তাই আগামীতে রাস্তার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।

রোববার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে’ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের যে সংকট তা সমাধান হতে পারে খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে। দেশে যে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার, তা মীমাংসা হতে পারে নিরপেক্ষ সরকারের অধীনে। বাংলাদেশে যে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে, তা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ- ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা ও গণতন্ত্রের পতাকা উড়িয়েছিলেন সেই জায়গায় ফিরে যাওয়া। এর বাইরে আর কোনো পথ নেই।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচনে শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে, তাহলে এটা ভুল চিন্তা করবে। আবার আমরা শুধু যে নির্বাচনে যাবো না এই পর্যায়ে থাকবো, এটা ভাবাও ঠিক হবে না। আমরা মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার ঘোষকের দল, স্বৈরাচারবিরোধী আন্দোলনের দল। এই দল অন্যায়ের সঙ্গে কখনো আপস করে না।

বিএনপির এ নেতা বলেন, এ সরকারের আমলে এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেই যার দাম বাড়েনি। খালেদা জিয়ার আমলে তেলের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা লিটার, চালের দাম ছিল সর্বোচ্চ ১৬ টাকা। আর এখন তেলের দাম ২০০ টাকা, তাও পাওয়া যায় না। চালের দাম কতো তা আপনারা তো জানেন। তাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হলে খালেদা জিয়া সরকার দরকার। এর কোনো বিকল্প আছে এটা আমি মনে করি না।

সাবেক ছাত্র নেতা সুরেঞ্জেন ঘোষের সভাপতিত্বে ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • শেখ হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী
  • ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর