শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমেনি কলারোয়ায় ভূমি সেবা সপ্তাহের, নানান অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় ভুমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধনের ৩ দিন পেরিয়ে গেলেও তেমন কোনো সাড়া জমেনি। ফলে কলারোয়া পৌর সদরসহ সাতটি ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। তবে এর মধ্যে উপজেলা ভুমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে ভুমি সেবা বুথের মধ্যে প্রকাশ্যে ধুমপান অবস্থায় ঘোরাঘুরি করার অভিযোগ উঠেছে।

উপজেলা ভুমি অফিস সূত্রে জানা যায়, গত ১৯ মে কলারোয়া উপজেলা মিলনায়তনে ভুমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। যা আগামী ২৫ মে পর্যন্ত চলবে।
উদ্বোধনকালে কয়েকটি ব্যানারে ভুমি সেবাকালীন সময়ে, ভুমি মালিকদের ৯ ধরনের সেবা দেওয়া হবে লিখে টাঙ্গিয়ে দেওয়া হয়।
শনিবার ২২ মে বেলা সাড়ে ১১ টার দিকে ভুমি সেবা সপ্তাহ-২০২২ এর হালনাগাদ খবর জানতে সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার ৭টি ভুমি অফিসের জন্য আলাদ আলাদা ৭টি সেবা বুথ করা হয়। তবে উপজেলার হেলাতলা ইউনিয়ন ভুমি সহকারী (নায়েব) রেজাউল ইসলাম ব্যাতীত সবাই অনুপস্থিত ছিলেন। কেন তারা উপস্থিত নেই জানতে চাইলে, এ সময় দায়িত্বশীল কোনো কর্মকর্তা না থাকায় কেউ সদুত্তর দিতে পারেনি।

তবে অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা ভুমি সপ্তাহ চলাকানীন সময়ে ভুমি সপ্তাহ বুথের মধ্যে কলারোয়া ভুমি অফিসের নাজির সাইফুদ্দীন প্রকাশ্যে ধুমপানরত অবস্থায় প্রবেশ করে ঘোরাঘুরি করতে দেখা যায়। যেটা ক্যামেরা বন্ধী করা হয়।

এছাড়া সরেজমিনে গত তিন ধরে শনিবার পর্যন্ত কতজন ভুমি মালিক সেবা পেয়েছেন জানতে চাইলে তাও জানাতে পারেননি।

উপজেলার মানিকনগর থেকে সেবা নিতে আসা ভুমি মালিক আব্দুর রহমান অভিযোগ আকারে বলেন, তিনি ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে পর্চা ও ম্যাপের আবেদন করতে গেলে তাকে বলা হয় এসব আবেদন এখানে করা যায় না। অথচ ওই দুটিসহ ৯ প্রকারের সেবা দেওয়া হয় বলে ব্যানারে লেখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া সেবা নিতে আসা কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামের মৃত মোবারক আলীর ছেলে ইয়ার আলী মন্ডল বলেন, জমির নাম পত্তন করতে শুনি, ১হাজার ১শ ৭০ টাকা লাগে। কিন্তু আমার কাছ থেকে কিছুদিন আগে কলারোয়া ভুমি অফিস ৪ হাজার ৫০০ টাকা নিয়েছে।

উপজেলা ভুমি অফিসের নাজির সাইফুদ্দীনের নিকট সেবা অফিসে তার ধুমপান করার বিষয়টি জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, পত্রিকায় লেখার দরকার নেই।

দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী (ভুমি) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস জানান, নায়েবদের ডিউটি রুটিন করে দেওয়া হয়েছে। আমি ব্যস্ত থাকার কারণে ভালো দেগভাল করতে পারি নাই। তবে দায়িত্ব অবহেলা এবং ধুমপানের বিষয়টি সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ