শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী এশিয়া কাপ : ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া সেরা শ্রীলঙ্কা

শক্তিমত্তা ও পরিসংখ্যানে শ্রীলঙ্কার চেয়ে বেশ এগিয়ে ছিল ভারত নারী ক্রিকেট দল। তবে মাঠের খেলায় সবকিছুকে ভুল প্রমাণ করেছে লঙ্কান নারী ক্রিকেটাররা। এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

রোববার (২৮ জুলাই) ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। স্মৃতি মান্ধানার ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ভারত।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ৬০ রান করেন স্মৃতি। এছাড়া রিচা ঘোষ ১৪ বলে ৩০ ও জেমিমাহ রদ্রিগেজ করেন ১৬ বলে ২৯ রান। শ্রীলঙ্কার পক্ষে কবিশা দিলহারি নেন ২টি উইকেট।

১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় লঙ্কানরা। দলীয় ৭ রানে ৩ বলে ১ রান করে আউট হন ওপেনার বিশমি গুনারত্নে। তার বিদায়ের পর ক্রিজে আসা হর্ষিতা সমরবিক্রমাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন অধিনায়ক চামারি আতাপাত্তু।

ভারতীয় বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন আতাপাত্তু। ৮৭ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ৯৭ রানে ৪৩ বলে ৬১ রান করে আউট হন লঙ্কান অধিনায়ক।

এরপর ক্রিজে আসা কবিশা দিলহারিকে সঙ্গে নিয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন হর্ষিতা। এই দুই ব্যাটারের ব্যাটে ৮ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। হর্ষিতা ৫১ বলে ৬৯ ও কবিশা ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা